মহানগর দায়রা জজ আদালত
মীর মোঃ এমতাজুল হক
মহানগর দায়রা জজ
বরিশাল
জনাব মীর মোঃ এমতাজুল হক বিজ্ঞ মহানগর দায়রা জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) হিসেবে ১৮-০৬-২০২৫ খ্রি. তারিখে অত্র বরিশাল জেলায় যোগদান করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে মহানগর দায়রা জজ আদালত, বরিশালের বিচারিক কার্যক্রম শুরু হয়। তিনি ১ম বিজেএস (তথা ২২-তম বিসিএস) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নং ২০০৬২০১০৪৫। শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা চট্টগ্রাম। ইতোপূর্বে তিনি সিলেট, মহেষখালী, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মনবাড়ীয়া জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি পরিচালক (গবেষণা ও প্রকাশনা) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি দেশে ও দেশের বাইরে জুডিসিয়াল এডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট (JATI), ভারত ও নেপালে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি ভারত ও নেপালে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন।